প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৮
জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬
মনোনয়নপত্র সংগ্রহ করলেন সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীর পক্ষসহ অন্য প্রার্থীরা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬)। এজন্যে মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মনোনয়নপত্র সংগ্রহ করেন সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীর পক্ষসহ অন্য প্রার্থীরা। প্রার্থীর পক্ষের আইনজীবী ও প্রার্থীরা স্বয়ং জেলা আইনজীবী সমিতির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক গাজীর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
|আরো খবর
সমিতির সূত্রে জানা যায়, সভাপতি পদে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইকবাল-বিন-বাশার। বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের (পূর্ণ প্যানেলের) ২ সেট মনোনয়নপত্র উত্তোলন করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এ জেডএম রফিকুল হাসান রীপন। সভাপতি পদে এককভাবে মনোনয়নপত্র তোলেন বর্তমান সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক পদে সিনিয়র আইনজীবী অ্যাড. এসএম নাজিমুল্লা বাপ্পি এবং সাধারণ আইনজীবী সমর্থিত (পূর্ণাঙ্গ প্যানেলের) মনোনয়নপত্র উত্তোলন করেন অ্যাড. মামুন মিয়াজী।
এবারের নির্বাচনে প্রার্থীদের পদগুলো হচ্ছে : সভাপতি, সহ-সভাপতি পদ ২টি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক পদ ২টি, কোষাধ্যক্ষ, লাইব্রেরি সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক এবং কার্যকরী সদস্য পদ ৪টি।








