বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৪

হাইমচরে দাঁড়িপাল্লার গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক

শিক্ষার্থীদের ভোটে প্রমাণিত, দুর্নীতিবাজদের পাশে জনগণ নেই

--------------অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের ভোটে প্রমাণিত, দুর্নীতিবাজদের পাশে জনগণ নেই
হাইমচরের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, “দেশের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দুর্নীতিবাজদের সাথে জনগণ নেই। তরুণ সমাজ আজ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, সুশাসন চায়। পরিবর্তনের প্রত্যাশায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছে দাঁড়িপাল্লা মার্কা। ভোটাররা এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রায় দেবেন।"

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে হাইমচর উপজেলার ৯নং ওয়ার্ডের শহর আলী মোড়, বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, তেলির মোড় বাজারসহ বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা ক্ষমতার অপব্যবহার করে দেশের সম্পদ লুট করেছে, জনগণ আর তাদের দেখতে চায় না। দাঁড়িপাল্লা প্রতীক হলো ইনসাফ, সততা ও ন্যায়ের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই জনগণ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন,“আপনার একটি ভোটই পারে অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে। ইনশাআল্লাহ, জনগণের ঐক্যবদ্ধ ভোটেই পরিবর্তনের সূচনা হবে।"

গণসংযোগ কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মাহাবুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসেন, সেক্রেটারী মো. জসিম উদ্দিন বাহার, উপজেলা জামায়াতের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আলী আকবর, সহ-সেক্রেটারী মাওলানা আবু জাফর সাদিক, সহকারী সেক্রেটারী ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুর রহমান আশরাফি।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান (মডেল), সেক্রেটারী মাস্টার আবু হানিফ, ৬নং চরভৈরবী ইউনিয়নের আমীর হাফেজ মাওলানা আব্দুল মান্নান, ২নং উত্তর আলগী ইউনিয়ন আমীর ওমর ফারুক, ৮নং ওয়ার্ডের সেক্রেটারী মো. এনায়েত উল্লাহ কাজী, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, হাইমচর উপজেলা যুব বিভাগের সভাপতি সালাহউদ্দিন রুমী, হাইমচর উপজেলা এনসিপি আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়