বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ২০:০১

চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে ২শ মণ জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে ২শ মণ জাটকা জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে তল্লাশি অভিযান পরিচালনা করে ৫টি ইঞ্জিন চালিত বোট ট্রলার থেকে ২০০ মণ জাটকা মাছ জব্দ করেছে স্থানীয় কোস্টগার্ড।মঙ্গলবার (০৪ এপ্রিল ২০২৩) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ দিন ভোর ৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন বাহাদুরপুর ও বোরোচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ টি ইঞ্জিন চালিত বোট তল্লাশী করে আনুমানিক ৮,০০০ কেজি (২০০ মণ) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ৩৪ টি এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়