মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৫:০১

বন্ধুমহল ক্রীড়া চক্রের কমিটি গঠন

সভাপতি শাওন পাটওয়ারী সস্পাদক রিয়াদ মাঝি

সংবাদদাতা।।
বন্ধুমহল ক্রীড়া চক্রের কমিটি গঠন

চাঁদপুর শহরের পুরাণবাজারের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বন্ধুমহল ক্রীড়াচক্রের দুবছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।সোমবার (৯ মার্চ ২০২৬) পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে সংগঠনের ইফতার মাহফিল ও সাধারণ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ৩১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে যারা রয়েছেন : সভাপতি শাওন পাটওয়ারী; সহ-সভাপতি মো. আনোয়ার বেপারী, এমদাদ মৃধা ও আরিফ কাজী; সাধারণ সম্পাদক রিয়াদ মাঝি, সহ-সাধারণ সম্পাদক হাসান খান ও মিজান মুন্সি, সাংগঠনিক সম্পাদক পারবেজ লস্কর, তানভীর আহমেদ, তারেক মিজি ও মিরাজ লস্কর; ক্রীড়া সম্পাদক বিষ্ণু দাস, সহ-ক্রীড়া সম্পাদক তুহিন আহমেদ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক রাজেশ রায়, দপ্তর সম্পাদক সাইফুল আহমেদ, কার্যকরী সদস্য মোবারক বেপারী, ফিরোজ আলম, আজহারুল ইসলাম রাজন, চুন্নু গাজী, মিলন গাজী, সোহাগ খান, মুন্না দেওয়ান, গাজী, শাহআলম সরদার, রাসেল মিজি, সোহাগ মাঝি, শাহআলম আহমেদ,সোহেল রানা,রিয়াদ ঢালী, রাজিব কাজী ও আওলাদ হোসেন।

২০০১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘদিন যাবত পুরাণবাজারের ক্রীড়াঙ্গনে ভূমিকা রেখেছে। আগামীতে এই কমিটির মাধ্যমে পুরাণ বাজারের ক্রীড়াঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে সদস্যরা আশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়