রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪০

রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসকদ্বয়ের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার।।
রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসকদ্বয়ের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা ও চাঁদপুর জেলা পরিষদ প্রশাসকদ্বয়।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

বঙ্গভবনে পৌঁছালে এ দু নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে দেশ ও জাতির কল্যাণ, স্থানীয় প্রশাসনকে আরও গতিশীল করা এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে তাঁদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। রাষ্ট্রপতি নেতাদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং স্থানীয় সরকার পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান।

সাক্ষাৎশেষে নেতৃবৃন্দ জানান, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও উৎসাহ তাদের জনসেবায় আরও অনুপ্রাণিত করবে। তাঁরা এলাকার মানুষের সেবা এবং গণতন্ত্রের মূল ভিত্তি মজবুত করতে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়