প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১১:৫০
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি চাঁদপুর জেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (বুধবার) বিকেল ৫টায় চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে সফল করতে এনসিপি চাঁদপুর জেলা শাখার সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। এনসিপি চাঁদপুর জেলা শাখার নেতারা জানান, হবিগঞ্জে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।







