রবিবার, ২১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৬:১৫

মতলব উত্তরে ইটের সলিং সড়কের উদ্বোধন করলেন ড. জালাল উদ্দিন এমপি

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি
মতলব উত্তরে ইটের সলিং সড়কের উদ্বোধন করলেন ড. জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামে সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক নির্মিত ইটের সলিং সড়ক উদ্বোধন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। শনিবার (২০ জুন ২০২৬) বিকেলে তিনি ফলক উন্মোচন করে সিপাইকান্দি পাকা সড়ক হতে মিজি বাড়ি পর্যন্ত ৪৮৮ মিটার নতুন সড়ক উদ্বোধন ঘোষণা করেন।

পরে স্থানীয় কয়েক শতাধিক নারীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

এ সময় ড. জালাল উদ্দিন বলেন, এসডিএফ-এর কার্যক্রম খুবই প্রশংসনীয়। এই সংস্থার কার্যক্রম আমার পছন্দ হয়েছে। আবারো যাতে এই সংস্থার কর্মসূচি চালু থাকে সে ব্যাপারে আমি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, এসডিএফ- এর ডিস্ট্রিক্ট ম্যানেজার সামছুল আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল আহমেদ, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়