শুক্রবার, ১২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৫:৪৩

বাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মিজানুর রহমানের জন্যে দোয়া

সোহাঈদ খান জিয়া।।
বাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মিজানুর রহমানের জন্যে দোয়া

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মিজানুর রহমান মিয়াজীর রুহের মাগফেরাত কামনা

করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) বাদ জুমা পশ্চিম সকদী মতিন মাওলানা জামে

মসজিদে জেলা যুবদলের সহ-সভাপতি, চাঁদপুর সদর উপজেলা

যুবদলের সাবেক আহ্বায়ক

ও চাঁদপুর সদর উপজেলার

বাগাদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এস সোরওয়ার্দি (সরওয়ার গাজী)-এর আয়োজনে কবর জিয়ারত ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ

আবুল কালাম আজাদ ( মাস্টার), ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক খান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিজি,

ইউনিয়ন যুবদল নেতা মো. হাবিব খান, মরহুমের ছোট ভাই

লুৎফুর রহমান মিয়াজী ও আফজাল হোসেন মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ও বিভিন্ন পেশার লোকজন। দোয়ানুষ্ঠান শেষে তবররুক বিতরণ করা হয়।

ক্যাপশান,

বাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মিজানুর রহমান মিয়াজীর কবর জিয়ারত করেছেন জেলা যুবদলের সহ-সভাপতি ও বাগাদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজীসহ অন্যরা। ছবি : জিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়