শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৬:২৭

ফরিদগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার।।

ফরিদগঞ্জে রুবেল রাঢ়ী নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ঘটে। ভুক্তভোগী মিজানুর রহমান শুক্রবার( ৩ এপ্রিল ২০২৬) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে অভিযোগের বিষয়টি মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে যুবদল নেতা রুবেল হোসেন জানান, মিজানুর রহমান একজন জুয়াড়ি। জুয়া খেলা নিয়ে তার এ অবস্থা হয়েছে।

থানায় দায়ের লিখিত অভিযোগে প্রকাশ, গোবিন্দপুর গ্রামের মিজানুর রহমান পাটোয়ারী পুকুর ইজারা দেওয়ার ৬৩ হাজার ১০০ টাকা নিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাত ১১টার দিকে ফরিদগঞ্জ থেকে অটোবাইক যোগে বাড়ি যাওয়ার পথে চররাঘব রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার হওয়ার কিছুদূর পর রুবেল হোসেন ও আলাউদ্দিন নামে দুজন তার সাথে কথা আছে বলে জানিয়ে

অটোবাইককে জোরপূর্বক বিদায় করে দেয়। কথা বলার এক পর্যায়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা ৬৩ হাজার ১০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিজানুর রহমান পাটোয়ারী। তিনি বলেন, আমি এই ঘটনার বিচার চাই এবং পুলিশের কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

অন্যদিকে রুবেল হোসেন জানান, মিজানুর রহমান পাটোয়ারী তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সঠিক নয়। মিজানুর রহমান রাতভর জুয়া খেলেন। বৃহস্পতিবার রাতেও জুয়া খেলতে গিয়ে তিনি এই ঘটনার শিকার হন। জুয়া খেলার ব্যাপারে তাকে নিষেধ করায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়