প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১১:২০
সভাপতি অনুকূল, সাধারণ সম্পাদক প্রণয়
চাঁদপুরে বাগীশিক সদর উপজেলা কমিটি পুনর্গঠিত

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চাঁদপুর জেলা সংসদের আওতাধীন সদর উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৬ (শুক্রবার) নবগঠিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সাবেক সভাপতি দুলাল কৃষ্ণ ঘোষের প্রয়াণে পদটি শূন্য হওয়ায় শ্রী অনুকূল পোদ্দার (রন্টি)-কে নতুন সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে শ্রী গোপাল চন্দ্র পাল, সহ-সভাপতি হিসেবে শ্রী পলাশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে শ্রী প্রণয় রায় এবং সহ-সাধারণ সম্পাদক পদে শ্রী গৌতম চন্দ্র শীল ও শ্রী গোপাল ঘোষ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সাংগঠনিক সম্পাদক শ্রী দুলাল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী সঞ্জীব শীল, অর্থ সম্পাদক শ্রী দুলাল চন্দ্র মাতবর, সহ-অর্থ সম্পাদক শ্রী অনল চৌধুরী, হিসাব নিরীক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী নান্টু চন্দ্র দাস, সহ-হিসাব নিরীক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী উজ্জ্বল দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী সুমন ধর, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী জয় কুমার ভক্ত, দপ্তর সম্পাদক শ্রী সমীর পাল, সহ-দপ্তর সম্পাদক শ্রী জলি দে, আইন বিষয়ক সম্পাদক শ্রী রবি চন্দ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী রঞ্জিত চন্দ্র দে, সাংস্কৃতিক সম্পাদক শ্রী প্রহ্লাদ দাস লিটন, প্রচার সম্পাদক শ্রী অভীক দাস, প্রকাশনা সম্পাদক শ্রী নিলু চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রী রাজা দে, মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি পার্বতী রায় টুনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি জয়া রায়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শ্রী সজল দে, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী প্রিন্স কর অমিত এবং গীতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী বাপ্পি মণ্ডল। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন শ্রী সজীব সূত্রধর, শ্রী প্রণব চন্দ্র দাস, শ্রী গৌতম চন্দ্র দে ও শ্রীমতি মমতা মণ্ডল।
বাগীশিক চাঁদপুর জেলা সংসদের সভাপতি ডা. বিধান দাস, সাধারণ সম্পাদক বলাই সরকার এবং সাংগঠনিক সম্পাদক চন্দন দে যৌথভাবে এই নবগঠিত সদর উপজেলা কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি গীতা শিক্ষা প্রচার ও মানবিক মূল্যবোধ বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।








