প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ২২:১৬
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া

ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহম্মেদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন মৃধা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হান্নান পাটওয়ারী, বিএনপি নেতা সুমন হাওলাদার, আবদুল মালেক পাটওয়ারী, সাইফুল ইসলাম সবুজ, ইউপি সদস্য বোরহান আহমেদ, ব্যবসায়ী সুমন চৌধুরী, বিএনপি নেতা রুবেল হোসেন চৌধুরী, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, বিএনপি নেতা মোস্তফা পাটওয়ারী, জাহাঙ্গীর হোসেন কবিরাজ, আনসার হোসেন, যুবদলের আল আমিন হোসেন ও ছাত্রদলের মাহফুজ হক।
|আরো খবর
ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, আমরা সামাজিক প্রোগ্রামগুলোতে এক ও ঐক্যবদ্ধ থাকলেও ভোটের সময় কেনো ঐক্যবদ্ধ হতে পারি না। তা নিয়ে আমাদের ভাবতে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি থাকলেও তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরো সুদৃঢ় করতে এখন থেকে আমাদের কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান বাসির আহম্মেদ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছাড়া বাকি সব নির্বাচনে কেনো আমরা ভালো ফলাফল করতে পারেনি, এজন্যে কারণ অনুসন্ধান করতে হবে। সংসদ নির্বাচন গেলেও সামনে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে। এ নির্বাচনগুলোতে অবশ্যই আমাদের এক ও ঐক্যবদ্ধ হয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করবো।








