বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:১১

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৮ বছর

অধ্যাপিকা আইনুন্নাহার কাদরী
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৮ বছর

৫ নভেম্বর’২৬ মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৮ বছর। ভেবেই বিস্মিত হচ্ছি- এই ৫৮ বছরে কতো ........ সূর্যমুখী বিকশিত হয়ে সুশোভিত করছে সারা বাংলাদেশকে। এখন আমরা ‘সূর্যমুখী’র কুঁড়ি-কলিদের বিকশিত করতে পরিচর্যা করে যাচ্ছি। আমাদের উজ্জীবিত করছেন, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার উজ্জীবক, মেলার প্রতিষ্ঠাতা, মাকসুদুল হক বাবলু ভাই। মতলবের সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্যে মায়াবী সৌধ মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা। প্রজন্মের অন্তরে সংস্কৃতির বিকাশ সাধন, দেশাত্মবোধকে জাগ্রত করে সভ্যতার ভীতকে সুদৃঢ় করা আমাদের অঙ্গীকার। শিশুদের নান্দনিক চেতনায় জাগ্রত করতে সূর্যমুখীরা নিরলস কাজ করছে ৫৮ বছর যাবত। এই ৫৮ বছরে আমাদের তৈরী হয়ে গেছে সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার সমৃদ্ধ সৌধ যার নাম কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল। এই স্কুল ১৯৯৯ সাল হতে মতলব মেলার ছায়াতলে শিশুদের পদাচারনায় মেলার আঙিনা ভরে দিয়েছে প্রজন্মের হৃদয়ের ঝংকারে। মেলার সুনীল আকাশ আজ তা প্রি-ক্যাডেট স্কুলের তারায় তারায় খচিত।

২০২৬ হতে নব উদ্যমে শুরু হয়েছে, ‘কচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুল’ (ইংলিশ ভার্সন)। আমাদের সকল উদ্যোগ, প্রচেষ্টা সফল ও সার্থক হবে, শিশুদের মেধার কর্ষন ও পরিচর্যার মাধ্যমে। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি প্রজন্মের জন্য। আমরা প্রজন্মের মেধা , মননশীলতা ও যোগ্যতার কোঠরে স্বপ্নের বীজ বুনে যাবো। মহিরুহ হয়ে উঠবে পরষ্পরায় আমাদের প্রজন্মের বীজ। আজকের প্রজন্ম আগামী প্রজন্মকে উপহার দিবে প্রগতিশীলতার প্রশস্ত স্বপ্নিল চলার পথ। তোমরা হবে বাংলাদেশের সোনালী ফসল, তোমাদের স্বপ্নিল কোঠরে আমরা বেঁচে থাকবো অনন্তকাল।

প্রিয়, সূর্যমখীরা! তোমরা জান, মতলব সূর্যমূখী কচি-কাঁচার মেলার সারথী যারা মেলার ৫৭ বছরে বেঁচে ছিলেন, আজ তারা নেই। ওনাদের আল্লাহ বেহেশত নসীব করুন। আমরা যারা বেঁচে আছি, তাদের মধ্যে অনেকেই গুরুতর অসুস্থ, আল্লাহ ওনাদের সুস্থ করে দিন।

পরিশেষে মেলার সৃষ্টিকাল হতে ৫৮ বছর পর্যন্ত মেলার শুভানুধ্যয়ী, মেলা সম্পৃক্ত অতীত ও বর্তমান সতীর্থ সকলের মঙ্গল কামনা করছি।

প্রিয় প্রজন্ম, তোমরা আমাদের অগ্রপথিক, তোমরা বেঁচে থেকো সুনামে-স্বনামে। মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার আলোকবর্তিকা, কচি-কাঁচা প্রি-ক্যাডেটের নাম বাঙালি ঐতিহ্য স্বর্ণাক্ষরে লিখে রেখো। মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা হবে তোমাদের স্বপ্ন সারথী।

লেখক পরিচিতি : সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা, সম্পাদক কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়