শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২৩:২৮

পুরান বাজারে শ্রীশ্রী লোকনাথ বাবার ৩০তম বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব

পুরান বাজারে শ্রীশ্রী লোকনাথ বাবার ৩০তম বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব
বাদল মজুমদার

চাঁদপুর শহরের পুরান বাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী লোকনাথ বাবার ৩০তম বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় স্থানীয় শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সমবেত প্রদীপ প্রজ্বলন করা হয়। এ সময় ভক্ত ও অনুরাগীরা শ্রীশ্রী লোকনাথ বাবার চরণে প্রার্থনা করেন এবং দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও উৎসবটিকে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শহরের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির কমিটির সভাপতি প্রমোদ কুমার দাস ও সাধারণ সম্পাদক দীপক রায়সহ কমিটির সকল সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়