প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৩:০০
প্রেমের সমাধি

সকালের সূর্যটা আজ প্রচণ্ড তাপ ছড়িয়ে উঠেছে। সকাল থেকেই যেন গা পুড়ে যাচ্ছে। অঝোরে ঘাম ঝরছে। শ্রমজীবী মানুষগুলো যেন আজ তৃষ্ণার্ত। কিছু সময় পর শুরু হলো অঝোর বৃষ্টি। প্রচণ্ড তাপদাহকে কিছুটা শীতল করে দিল সেই বৃষ্টি।
সৃষ্টিকর্তার কী অপার লীলাখেলা! তিনি কখনো মানুষকে সূর্যের তাপদাহে পুড়িয়ে দেন, আবার কখনো বৃষ্টিতে ভিজিয়ে শীতল করে দেন। তঁার মহিমা বোঝা বড় কঠিন। সৃষ্টিকর্তা আমাদের নিয়ে দারুণ মজা করেন। তঁার হাতের তৈরি খেলার পুতুল আমরা মানবজাতি। তিনিই তো নারী-পুরুষ সৃষ্টি করেছেন। তাদের মধ্যে প্রেম-ভালোবাসা দিয়েছেন।
আমরা যদি কৃষ্ণলীলার কথা বলি, তাহলে দেখা যায়, শ্রীকৃষ্ণ জলকেলি খেলেছেন রাধিকা ও অষ্টসখীর সঙ্গে। লীলার মাঝেই শ্রীকৃষ্ণ রাধিকার সঙ্গে প্রেমলীলা করে গেছেন। আমরা মনের ভক্তি দিয়ে তঁাকে সৃষ্টিকর্তা বলে আখ্যায়িত করে থাকি। আর তিনিই মানব-মানবীর মধ্যে প্রেম-ভালোবাসা তৈরি করে দিয়েছেন।
রাধা-কৃষ্ণ নয়, প্রেমের জ্বলন্ত সাক্ষী শাহজাহান-মমতাজ, লায়লি-মজনু, শিরি-ফরহাদ ও চণ্ডীদাস-রজকিনী। আজও তঁারা অমর হয়ে আছেন। শাহজাহান মমতাজকে ভালোবেসে আগ্রায় গড়েছেন তাজমহল। চণ্ডীদাস রজকিনীর ভালোবাসা পেতে বারো বছর পুকুরে ছিপ ফেলে অপেক্ষার প্রহর গুনেছেন। যেদিন রজকিনী সাড়া দিলেন, সেদিনই চণ্ডীদাসের বড়শিতে মাছ আটকে ছিল। প্রেমের জ্বলন্ত সাক্ষী তঁারাই।
তেমনই আরেকটি ঘটনা। পাড়াগঁায়ের এক সুদর্শন যুবক। নাম তার আকাশ। কৃষক পরিবারে তার বেড়ে ওঠা। গ্রামের পাঠশালায় কোনো মতে মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে সবে। তাছাড়া বাবার সঙ্গে কাঠফাটা রোদে কৃষিকাজও করে। আকাশের ইচ্ছা, শহরের কোনো কলেজে পড়াশোনা করবে।
মাধ্যমিকের গণ্ডি শেষ করে বাবা-মায়ের কাছে বায়না ধরে শহরে গিয়ে কলেজে ভর্তি হওয়ার। কিন্তু বাবা-মায়ের সেই সামথর্য ছিল না। আকাশের মনের সেই আকুতি জানতে পারে তারই সঙ্গে মাধ্যমিকে পড়া দিনেশ।
দিনেশ হলো গ্রামের পঞ্চায়েত প্রধান নারায়ণ বাবুর ছেলে। দিনেশ বাড়িতে গিয়ে তার মাকে বলে, মা, আমার বন্ধু আকাশ ভালোভাবে মেট্রিক পাস করেছে। সে শহরে গিয়ে কলেজে ভর্তি হতে চায়। কিন্তু টাকা-পয়সা না থাকায় ওর বাবা-মা পড়াশোনা করতে নিষেধ করেছেন। তুমি বাবাকে বলে ওকে একটু সাহায্য-সহযোগিতা করতে বলো না।
পঞ্চায়েত প্রধান নারায়ণ বাবু বাড়িতে এলেন। স্ত্রী বললেন, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। রাগ করবে না তো? তুমি তো গ্রামের মানুষের কত উপকার করে থাকো। এই উপকারটাও করবে তো?
নারায়ণ বাবু বললেন, কী বলবে বলো।
স্ত্রী বললেন, আগে বলো, করবে তো?
তিনি বললেন, ঠিক আছে, আগে শুনি বিষয়টা কী।
তখন স্ত্রী বললেন, আকাশ দিনেশের বন্ধু। ওই যে নগেন দত্তের ছেলে আকাশ। সে শহরে গিয়ে কলেজে পড়াশোনা করতে চায়। কিন্তু টাকা-পয়সা না থাকায় নগেন দত্ত আকাশকে কলেজে পড়াতে চায় না। তুমি একটু সহায়তা করে নগেন দত্তকে বুঝিয়ে আকাশকে কলেজে ভর্তি করিয়ে দাও না।
নারায়ণ বাবু বললেন, আচ্ছা, বিকেলে আমি নগেনের সঙ্গে কথা বলব। এখন খাবার দাও, খেয়ে নিই।
নারায়ণ বাবু খেয়ে-দেয়ে বিশ্রাম নিয়ে বিকেলে বাড়ি থেকে বের হলেন। পথেই আকাশের সঙ্গে দেখা। তিনি জানতে চাইলেন, কী আকাশ, কেমন আছো? তোমার মেট্রিকের ফলাফল কেমন হয়েছে?
আকাশ ভয়ে ভয়ে বলল, কাকাবাবু, ফার্স্ট ডিভিশনে পাস করেছি। তার সঙ্গে গণিত ও বিজ্ঞানে লেটার মার্ক পেয়েছি।
তিনি জানতে চাইলেন, এখন কী করবে, চিন্তা করেছো?
আকাশ বলল, না, কিছু না।
তিনি আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার বাবা কোথায়? বাড়িতে, নাকি দোকানে?
আকাশ বলল, কাকাবাবু, বাবা দোকানে গেছেন।
নারায়ণ বাবু বললেন, আচ্ছা, ঠিক আছে।
এই বলে নারায়ণ বাবু দোকানের দিকে চলে গেলেন। রমিজ মিয়ার চায়ের দোকানে গিয়ে বসলেন তিনি। সেখানেই বসে ছিলেন আকাশের বাবা নগেন দত্ত।
নারায়ণ বাবু বললেন, কী নগেন, কেমন আছো?
নগেন বললেন, এই দাদা, কোনো রকম আছি।
তিনি জানতে চাইলেন, ছেলের ফলাফল কেমন হয়েছে? কিছুই তো জানালে না।
নগেন বললেন, পরীক্ষার ফলাফল ভালোই হয়েছে। আমরা গরিব মানুষ। তাই ভাবছি, ছেলেকে আর পড়াশোনা করাব না।
তখন পঞ্চায়েত প্রধান নারায়ণ বাবু দোকানের লোকজনের সামনেই নগেন দত্তকে ধমক দিলেন। বললেন, আরে বেটা, তোমার ছেলে যে ফলাফল করেছে, তাতে এ গ্রামের মুখ উজ্জ্বল হয়েছে। আট-দশটা ছেলে-মেয়ে এমন ফলাফল করেছে কি না, সেই খেঁাজখবর নিয়ে দেখো।
তখন অন্যরা বললেন, প্রধান, আমাদের একটু বুঝিয়ে বলুন তো।
নারায়ণ বাবু বললেন, আরে, ওর ছেলে সব বিষয়ে ভালো ফলাফল করেছে। কয়েকটি বিষয়ে নব্বইয়ের ওপর নম্বর পেয়েছে। ছেলেটা শহরে গিয়ে কলেজে পড়তে চায়। আর তিনি ছেলেকে পড়াতে চান না! পড়াশোনা করে এ ছেলে একদিন আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে। তা তোমরা চাও না?
পঞ্চায়েত প্রধান নগেন দত্তকে ডেকে কাছে বসালেন। বললেন, তুমি তোমার ছেলেকে শহরের কলেজে ভর্তির সবকিছু ঠিকঠাক করো। আমি তাকে শহরের কলেজে পড়াশোনা করার ব্যবস্থা করে দেব।
নগেন দত্ত বাড়ি ফিরে স্ত্রী পারুল বালাকে বললেন, ওগো, শুনছ? পঞ্চায়েত প্রধান আমাদের আকাশকে শহরের কলেজে ভর্তি করাবেন বলেছেন। আমাকে বলেছেন, আকাশের সব কাগজপত্র ঠিকঠাক করে রাখতে। তিনি যেদিন বলবেন, সেদিনই আকাশকে শহরে যেতে হবে।
পরদিন থেকেই আকাশকে দিয়ে সব কাগজপত্র ঠিকঠাক করার কাজ শুরু করালেন।
সপ্তাহখানেক পর নারায়ণ বাবু সকাল সকাল নগেন দত্তের বাড়িতে এসে হাজির হলেন। নগেনকে ডাকতেই ঘর থেকে বের হলেন নগেনের স্ত্রী পারুল বালা।
তিনি বললেন, বাবু, আকাশের বাবা তো ঘরে নেই। উত্তরের জমিতে চাষ দিতে গেছেন।
নারায়ণ বাবু বললেন, ঠিক আছে। নগেন এলে বলো, কালই আমার ছেলে দিনেশের সঙ্গে আকাশকে শহরে যেতে হবে কলেজে ভর্তির জন্য। যার মেধা আছে, আমি তার সঙ্গে আছি।
এই বলে নারায়ণ বাবু চলে গেলেন।
আকাশ ঘর থেকে সব কথা শুনতে পায়। সে মায়ের কাছে জানতে চায়, পঞ্চায়েত প্রধান কী বলে গেছেন?
মা তঁার ছেলেকে সবকিছু খুলে বলেন। আকাশ খুশিতে আত্মহারা হয়ে যায়।
আকাশ দিনেশকে বলে, তুই কাল শহরে যাবি?
দিনেশ বলে, হ্যঁা, আমার সঙ্গে তুইও যাবি। আমরা একই কলেজে পড়াশোনা করব।
পরদিন দিনেশ আর আকাশ শহরের পথে রওনা হয়। আকাশের মা কান্নাকাটি করছেন। এদিকে নারায়ণ বাবু দিনেশ আর আকাশের থাকার জন্য হোস্টেলের রুম পর্যন্ত ঠিক করে দিয়েছেন।
যে কলেজে তারা পড়াশোনা করবে, সেই কলেজের অধ্যক্ষ নারায়ণ বাবুর নিকটাত্মীয়। তাই তিনি একটি চিরকুট লিখে দিনেশ আর আকাশকে তঁার কাছে পাঠিয়েছেন।
শহরে গিয়ে আকাশ আর দিনেশ সোজা কলেজে চলে যায়। অধ্যক্ষের কক্ষে গিয়ে তঁারা সব স্যারকে সম্মান জানায়। দিনেশ পকেট থেকে বাবার লেখা চিরকুটটি বের করে অধ্যক্ষ স্যারকে দেয়।
তিনি চিরকুটটি চোখ বুলিয়ে তঁাদের বসতে বললেন।
অধ্যক্ষ জানতে চাইলেন, তোমার বাবা কেমন আছেন?
দিনেশ বলল, হ্যঁা স্যার, ভালো আছেন।
তিনি আবার জানতে চাইলেন, বাড়ির সবাই ভালো আছেন?
দিনেশ বলল, হ্যঁা, ভালো।
অধ্যক্ষ বললেন, আচ্ছা, তোমরা কোন বিভাগে ভর্তি হতে চাও?
দিনেশ বলল, আমি মানবিকে আর আকাশ বিজ্ঞানে।
অধ্যক্ষ বললেন, ঠিক আছে। তোমরা কোথায় থাকবে, ঠিক করেছো?
তারা বলল, জি স্যার, ঠিক হয়েছে।
তিনি জানতে চাইলেন, কোথায়?
তারা বলল, বিবেকানন্দ হোস্টেলে।
অধ্যক্ষ বললেন, এখন গিয়ে বিশ্রাম নাও। কাল সকাল সকাল কলেজে এসে আমার সঙ্গে দেখা করো।
দিনেশ আর আকাশ হলে চলে যায়।
পরদিন সকাল সকাল স্নান সেরে দুজন কলেজে চলে আসে। স্যারের সঙ্গে দেখা করে। স্যার তঁাদের ক্লাসে নিয়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শুরু হয় ক্লাস।
দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। গ্রামের বাড়িতে আকাশের বাবা-মায়ের মন ছটফট করতে থাকে। তাই তঁারা ঠিকানা জোগাড় করে শহরে আসেন ছেলের সঙ্গে দেখা করতে।
ছেলের সঙ্গে দেখা করবেন বলে কয়েক ঘণ্টা কলেজের সামনে দঁাড়িয়ে থাকেন তঁারা। অনেকক্ষণ পর আকাশ আর দিনেশ কলেজ থেকে বের হয়। গেটের সামনে বাবা-মাকে দেখে আকাশ মহাখুশি। বাবা-মায়ের চোখে অশ্রু দেখে আকাশ তা মুছে দেয়।
মা ছেলের জন্য পিঠা-পায়েস তৈরি করে নিয়ে এসেছেন। দিনেশ আর আকাশকে তা দিয়ে মা বলেন, বাবা, তোরা হলে গিয়ে খেয়ে নিস।
বাবা-মায়ের সন্তানের প্রতি এমন ভালোবাসা দেখে অন্য শিক্ষার্থীদের মনে কষ্ট হলো। ওরা একে অপরকে বলাবলি করতে শোনা গেল, দেখ, আকাশ গরিব ঘরের সন্তান হলেও বাবা-মা তাকে কত আদর করেন। আর আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও আমাদের বাবা-মা আমাদের খাবার তো দূরের কথা, খেঁাজখবর নিতেও আসেন না।
আকাশের বাবা-মা ছেলের সঙ্গে দেখা করে বিকেলে গ্রামে ফিরে আসেন।
এদিকে নতুন শিক্ষার্থীদের নিয়ে বড় করে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।
আকাশ গ্রামের ছেলে। যাত্রাপালাসহ নানা অনুষ্ঠানে চমৎকার গান করত। অধ্যক্ষ স্যারের কাছে গিয়ে দিনেশ বলে, স্যার, আমার একটা অনুরোধ রাখতে হবে।
স্যার বলেন, কী বলো, শুনি।
দিনেশ বলে, আকাশ ভালো গান করে। নবীনবরণ অনুষ্ঠানে ওকে একটা গান গাওয়ার সুযোগ দিতে হবে।
স্যার বলেন, কী বলছো তুমি! এখানে কত বড় বড় নামীদামি শিল্পী আসবেন। তঁাদের সঙ্গে আকাশ গান করবে?
দিনেশ বলে, স্যার, আপনি ওকে ডেকে একটা গান শুনুন। তাহলেই বুঝতে পারবেন।
অধ্যক্ষ স্যার আকাশকে ডেকে গান শোনেন। তিনি বলেন, নবীনবরণ অনুষ্ঠানে তুমি গান গাইবে।
অনুষ্ঠানের দিন আকাশকে মঞ্চে ডাকা হলো। আকাশ গান গাইতে শুরু করল, ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’। শিক্ষার্থীরা হাততালি দিয়ে আকাশকে উৎসাহ দিচ্ছে।
আকাশের গানের সঙ্গে দর্শকদের ভিড় থেকে অন্তরা নামের এক শিক্ষার্থীও গান ধরল। তারপর অন্তরা গাইতে গাইতে মঞ্চে উঠে এল। আকাশ আর অন্তরা দ্বৈতভাবে গানটি গাইল।
এদিকে অনুষ্ঠানের নির্ধারিত শিল্পীরা আসতে বিলম্ব হচ্ছে। কীভাবে মঞ্চের অনুষ্ঠান ধরে রাখা যায়, সেই চিন্তায় পড়ে গেলেন নবীনবরণ অনুষ্ঠানের আয়োজকেরা।
তখন স্যার এসে দিনেশকে ডেকে বলেন, এখন কী করব? নির্ধারিত শিল্পীরা তো আসতে দেরি হচ্ছে। মঞ্চ তো ধরে রাখতে হবে। তুমি আকাশকে বলে আরও কয়েকটি গান করাও।
দিনেশ মঞ্চে উঠে আকাশকে বলে, আকাশ, কলেজের সম্মান অক্ষুণ্ণ রাখতে তুই আরও কয়েকটি গান কর, বন্ধু।
আকাশ জানতে চায়, কেন, কী হয়েছে?
দিনেশ বলে, যে শিল্পীদের আসার কথা, তঁারা এখনো এসে পেঁৗছাননি। তাই স্যার তোকে গান গাইতে বলেছেন।
আকাশ গান ধরে, ‘কী সুন্দর এক গানের পাখি’। এই গানটি যখন গাইল, তখন আবারও অন্তরা মঞ্চে উঠে এল। আকাশের সঙ্গে আবারও দ্বৈত গান করল।
এভাবেই আকাশ মঞ্চ মাতিয়ে গান করে যাচ্ছে। নবীনবরণ অনুষ্ঠান ম্লান হতে দেয়নি সে। নির্ধারিত শিল্পীরা আসেননি। পথে তঁাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
পরদিন কলেজে আকাশের বেশ হঁাকডাক চলছে। আকাশ কলেজে যেতে না যেতেই অধ্যক্ষ স্যার তাকে ডেকে নিয়ে বলেন, আকাশ, তোমার কাছে আমরা চিরঋণী হয়ে রইলাম। কারণ, তুমি কলেজের মুখ উজ্জ্বল করেছো।
আকাশ বলে, না স্যার, আমি তো আমার চর্চারই বহিঃপ্রকাশ করেছি।
স্যারের রুম থেকে বের হয়ে আকাশ ক্লাসে যাচ্ছিল। এমন সময় অন্তরা তার এক বান্ধবীর মাধ্যমে আকাশকে ডাকে।
আকাশ না শোনার ভান করে চলে যাচ্ছিল। কারণ, আজ তার গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। তাছাড়া সে বিজ্ঞানের ছাত্র।
অন্তরা তার বান্ধবী মিতালিকে পাঠাল আকাশকে ডাকার জন্য। অন্তরা এ শহরের এক ধনাঢ্য পরিবারের সন্তান।
মিতালি গিয়ে বলল, এই যে মিস্টার, তোমাকে অন্তরা ডাকছে।
আকাশ বলল, আমার জরুরি ক্লাস আছে। ক্লাস শেষ করে তোমার বান্ধবীর কথা শুনব। বলে দিও।
এই বলে আকাশ ক্লাসে চলে যায়।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের সম্মান রক্ষা করায় সব শিক্ষক এখন আকাশকে তারকাখ্যাতির চোখে দেখেন। তাছাড়া পড়াশোনাতেও সে অনেক ভালো। সেজন্য শিক্ষকদের দৃষ্টি এখন আকাশের প্রতি আলাদা।
অন্তরা কোনোভাবেই আকাশের সঙ্গে কথা বলতে না পেরে ভিন্ন পথে হঁাটতে লাগল। তাই সে দিনেশকে ধরল।
একদিন দিনেশকে কলেজে দেখে অন্তরা সরাসরি তার কাছে গেল। বলল, তোমার নাম কী?
জবাবে দিনেশ বলল, দিনেশ।
অন্তরা জানতে চাইল, আকাশ তোমার কী হয়?
দিনেশ বলল, আমরা একই গ্রামের সন্তান। ও এক অসহায় কৃষক পরিবারের সন্তান। তবে মেধাবী। তাই আমার বাবা আমাকে যতটা ভালোবাসেন, তার চেয়েও বেশি ভালোবাসেন ওকে। সেজন্য আমাদের দুজনকে একই কলেজে পড়াশোনা করতে পাঠিয়েছেন।
দিনেশের কাছ থেকে আকাশ সম্পর্কে সবকিছু জেনে নেয় অন্তরা। তারপর অন্তরার মন খারাপ হয়ে যায়। কারণ, একটি অসহায় কৃষক পরিবারের ছেলে কতটা মেধাবী হতে পারে!
দিনেশ ক্লাসে চলে যায়। ক্লাস শেষে বের হলে দিনেশ আকাশকে বলে, সেদিন তোর সঙ্গে যে মেয়েটি গান করেছিল, সেই অন্তরা আজ তোর সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছে।
আকাশ বলে, গতকাল মিতালি নামের একটি মেয়েকে আমার কাছে পাঠিয়েছিল ওর কথা শোনার জন্য।
দিনেশ বলে, আমি বলে দিয়েছি, তুই গ্রামের অসহায় কৃষক পরিবারের সন্তান। তবে একজন মেধাবী শিক্ষার্থী। এসবই বলেছি।
আকাশ বলে, ভালো করেছিস।
তারপরও অন্তরা আকাশের পিছু ছাড়ছে না।
একদিন খুব সকালে অন্তরা বিবেকানন্দ হোস্টেলে গিয়ে হাজির হলো। খুঁজে খুঁজে আকাশ আর দিনেশের রুম বের করল।
তখন সকাল প্রায় সাতটা। আকাশ ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে সবে পড়ার টেবিলে বসেছে। এমন সময় পাশের রুমের রুমমেট আকাশকে ডেকে বলে, তোকে কেউ একজন খুঁজছে।
আকাশ উঠে এসে দেখে, অন্তরা দরজায় দঁাড়িয়ে আছে।
আকাশ বলে, কী ব্যাপার? আপনি এখানে কী করছেন?
অন্তরা বলে, কী করছো, দেখতে এলাম।
আকাশ বলে, আচ্ছা, ভেতরে আসতে বলবেন না?
আকাশ বলে, এটা তো ছেলেদের হোস্টেল, তাই না?
এমন সময় হোস্টেল ইনচার্জ এসে বলেন, আমি অন্তরাকে প্রবেশের অনুমতি দিয়েছি। তাই ও তোমার এখানে এসেছে। যাও, ভেতরে গিয়ে কথা বলো।
ইনচার্জের অনুমতি পেয়ে আকাশ অন্তরাকে রুমে প্রবেশ করায়। অনেকক্ষণ দুজন কথা বলে।
অন্তরা বলে, আমি দিনেশদার কাছ থেকে তোমার সম্পর্কে সবই জেনেছি। আচ্ছা, আমি যদি তোমাকে সহযোগিতা করি, তোমার কোনো আপত্তি আছে কি?
আকাশ জানতে চায়, কেমন সহযোগিতা?
তখন অন্তরা বলে, সব ধরনের। যেমন ধরো, পড়াশোনা, আর্থিক সহযোগিতা, গানবাজনা ইত্যাদি।
আকাশ বলে, ভেবে নিই। তারপর বলব। কলেজের সময় হয়ে যাচ্ছে। কলেজ থেকে ফিরে বিকেলে বাড়ি যাব।
এই বলে আকাশ স্নান করতে চলে যায়। অন্তরা চলে যায় বাসায়।
আকাশ কলেজ থেকে ফিরে দিনেশকে বলে গ্রামের বাড়ি চলে যায়। অনেক দিন পর বাড়ি যাওয়ায় বাবা-মা বেশ খুশি হন। ছেলেকে অনেক দিন পর কাছে পেয়ে মা ভালো-মন্দ রান্না করতে লাগলেন।
গ্রামে গিয়ে আকাশ সেই পুরোনো অভ্যাসে বাবার সঙ্গে ক্ষেতে-খামারে কাজে মেতে ওঠে।
সপ্তাহখানেক কলেজে না যাওয়ায় অন্তরার মন ছটফট করতে থাকে। প্রতিদিন কলেজে এসে পুরো ক্যাম্পাসে আকাশকে খুঁজে বেড়ায় অন্তরা।
নবীনবরণ অনুষ্ঠানে আকাশের গান শুনেই অন্তরা মনে মনে তাকে ভালোবেসে ফেলে। কিন্তু একবারও মুখ ফুটে আকাশকে বলতে পারেনি নিজের ভালোবাসার কথা।
বলতে গিয়েছিল সেদিন। যেদিন আকাশের হোস্টেলে গিয়েছিল। কিন্তু সাহস হয়নি। তাই ভালোবাসার কথাটা না বলেই সহযোগিতার কথা বলে চলে এসেছে।
দুই সপ্তাহ পর আকাশ গ্রাম থেকে আবার হোস্টেলে আসে। পরদিন আকাশ কলেজে যায়।
অধ্যক্ষ স্যার আকাশকে দেখতে না পেয়ে চিন্তিত ছিলেন। আজ তাকে দেখতে পেয়ে ডেকে বলেন, কী আকাশ, কিছুদিন কলেজে তুমি অনুপস্থিত ছিলে কেন?
আকাশ বলে, স্যার, গ্রামের বাড়ি গিয়েছিলাম। সেখানে জ্বর হয়েছিল। তাই কয়েক দিন দেরি হয়েছে।
অধ্যক্ষ জানতে চান, এখন সুস্থ হয়েছো কি?
আকাশ বলে, হ্যঁা স্যার, এখন সুস্থ।
আকাশের অসুস্থতার কথা পেঁৗছে যায় অন্তরার কাছে। অন্তরা আরও বেশি ভেঙে পড়ে।
কলেজে আকাশকে দেখে একনিঃশ্বাসে দৌড়ে তার কাছে এসে দঁাড়ায় অন্তরা। বলে, কেমন আছো?
আকাশ বলে, হ্যঁা, ভালো আছি। এই বলে ক্লাসে চলে যায়।
ক্লাস শেষে বের হলে অন্তরা আকাশের পথ আটকে সামনে দঁাড়ায়। বলে, তোমার সঙ্গে কথা আছে। এদিকে এসো।
আকাশ যায়।
অন্তরা বলে, তুমি চোখের ভাষা বোঝো না? আমার চোখ কী বলতে চায়?
আকাশ বলে, কলেজে এসেছি পড়াশোনা করতে। কারও চোখের ভাষা বুঝতে নয়।
অন্তরা বলে, আমি চাইলে এখনই তোমাকে...
আকাশ বলে, কী, ভালোবাসি বলে দেবে?
অন্তরা বলে, আই লাভ ইউ, আকাশ। আমি তোমাকে অনেক আগেই মন দিয়ে দিয়েছি।
আকাশ কিছু সময় চুপচাপ দঁাড়িয়ে থাকে। অনেকক্ষণ পর ভেবেচিন্তে বলে, সামনে পরীক্ষা। এখন জবাবটা দেব না। পরীক্ষা শেষে জবাব দেব।
পরীক্ষা শুরু হলো। বেশ ভালোভাবেই আকাশ আর দিনেশ পরীক্ষা দিল।
হঠাৎ একদিন আকাশ আর দিনেশ শহরের মার্কেটে কেনাকাটা করছিল। এমন সময় অন্তরার সঙ্গে মার্কেটে দেখা হয়ে যায়।
অন্তরা তার বাবা-মায়ের সঙ্গে মার্কেটে কেনাকাটা করছিল। আকাশকে দেখে অন্তরা মা-বাবাকে বলে, ওই যে ছেলেটি, ওর নাম আকাশ। গ্রামের কৃষক পরিবারের সন্তান। আমাদের কলেজে পড়ে।
সে দিন তোমাদের বলেছিলাম না, আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠানে শিল্পীরা না আসায় ওই গান করে কলেজের সুনাম রক্ষা করেছে।
অন্তরার বাবা-মা আকাশকে ডেকে বলেন, এই শোনো।
আকাশ কাছে আসে।
তঁারা বলেন, অন্তরার মুখে তোমার অনেক সুনাম শুনেছি। আজ তোমাকে সামনাসামনি দেখলাম। তোমার নাম কী?
আকাশ বলে, আমার নাম আকাশ।
তঁারা জানতে চান, তোমার বাবা কী করেন?
আকাশ বলে, আমার বাবা গ্রামের একজন কৃষক।
অন্তরার বাবা-মা বলেন, তুমি আরও অনেক বড় হও।
এই বলে অন্তরার বাবা-মা মেয়েকে নিয়ে মার্কেট থেকে বাসায় চলে যান। দিনেশ আর আকাশ হোস্টেলে চলে যায়।
রাতে ঘুমের মধ্যে আকাশ স্বপ্নে দেখে, অন্তরা তাকে ডাকছে। বলছে, আকাশ, আমি তোমাকে ভালোবাসি। বাগানে বসে নির্জনে দুজন কথা বলছে, গল্প করছে।
হঠাৎ আকাশের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে, সে বিছানায় শুয়ে আছে। তখন বুঝতে পারে, সত্যিই অন্তরা তাকে অনেক ভালোবাসে।
অন্যদিকে অন্তরা দু-চোখে ঘুম আনতে পারছিল না। চোখ বন্ধ করলেই যেন তার চোখে আকাশের ছবি ভেসে ওঠে। অনেক কষ্টে রাত কাটে এই দুই মানব-মানবীর।
সকাল হতে না হতেই পড়তে বসে যায় আকাশ। কিন্তু আজ পড়ার টেবিলে বসেও কোনোভাবেই বইয়ের পাতায় মন বসাতে পারছিল না সে।
তাই তো নয়টা বাজতেই স্নান করে দিনেশকে কিছু না বলেই কলেজে চলে যায় আকাশ। সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত ক্লাস করে বের হয়ে আসে।
আজ অন্তরা শাড়ি পরে কলেজে এসেছে। খুব সুন্দর লাগছে তাকে। আকাশ দূর থেকে দেখে, অন্তরা কয়েকজন বান্ধবীর সঙ্গে জমিয়ে গল্প করছে।
অন্তরাও আজ আকাশকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে শাড়ি পরে কলেজে এসেছে।
আকাশ কেন যেন অন্তরার সামনে এসে দঁাড়াল। কেমন আছো, জানতে চায়।
তখন অন্তরার বান্ধবীরা সেখান থেকে চলে যায়।
অন্তরা বলে, ভালো।
আকাশ বলে, তুমি কি আমায় একটু শান্তি দেবে? আমার সবকিছু কেন তুমি কেড়ে নিচ্ছ?
অন্তরা বলে, ঠিক আছে, চলো নদীর মোহনায় গিয়ে বসে কথা বলি।
সেখানে গিয়ে ওরা সুপারি বাগানের আড়ালে বসে। গল্প করতে করতে কখন যে দুজনের মন বিনিময় হয়ে গেল, তা তারা বুঝতেই পারল না।
এভাবেই কেটে যায় কয়েক বছর। এখন ওরা মাস্টার্সে পড়ছে। কলেজের সবাই ওদের প্রেমকাহিনি জেনে যায়।
হঠাৎ একদিন অন্তরার বাবা-মা আকাশের গ্রামের বাড়ির ঠিকানা সংগ্রহ করে সেখানে চলে যান।
শহরের বাবুদের দেখে আকাশের বাবা নগেন হতভম্ব হয়ে যান। দ্রুত গিয়ে পঞ্চায়েত প্রধান নারায়ণ বাবুকে বিষয়টি জানান।
নারায়ণ বাবু আকাশদের বাড়িতে আসেন। অন্তরার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তখন বুঝতে পারেন, অন্তরার বাবা-মা নগেন বাবুর সঙ্গে সম্বন্ধ করতে এসেছেন।
আকাশ শহরের কলেজে। সে জানে না, অন্তরার বাবা-মা তাদের বাড়িতে এসেছেন।
নারায়ণ বাবু বলেন, আগে পড়াশোনা শেষ করুক। প্রতিষ্ঠিত হয়ে কর্মজীবনে প্রবেশ করুক। তারপর ভাবা যাবে।
অন্তরার বাবা বলেন, সে জন্য চিন্তা করতে হবে না। শহরে আমার বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। মেয়ের সুখের কথা চিন্তা করে একসময় আকাশকে একটি প্রতিষ্ঠান লিখে দেব।
নারায়ণ বাবু এক কথার মানুষ। তিনি কিছুটা রেগে গেলেন। অন্তরার বাবা-মা আকাশের বাড়ি থেকে চলে এলেন।
অন্তরার বাবা এবার মেয়ের সুখের কথা ভেবে অন্য ধরনের চিন্তা করতে শুরু করলেন।
একদিন কয়েকজন ভাড়াটে যুবক পাঠালেন আকাশকে শায়েস্তা করতে।
ভাড়াটে সন্ত্রাসী যুবকেরা কলেজে গিয়ে দেখে, আকাশ আর অন্তরা কথা বলছে। তাদের সামনে থেকেই আকাশকে তুলে এনে মারধর করতে থাকে। রক্তাক্ত হয়ে আকাশ মাটিতে লুটিয়ে পড়ে।
অন্তরা ছুটে এসে আকাশকে বঁাচাতে গিয়ে সেও মারাত্মকভাবে আহত হয়।
দিনেশ ও তার কয়েকজন বন্ধু ছুটে এসে আকাশ আর অন্তরাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পথেই আকাশের প্রাণপাখিটা খঁাচা শূন্য করে চলে যায়।
অন্তরা তখন অচেতন। অনেক পরে তার জ্ঞান ফিরে আসে। ততক্ষণে আকাশের দেহ পড়ে থাকে লাশকাটা ঘরে।
জ্ঞান ফেরার পর যখন জানতে পারে, আকাশ আর নেই, তখন আবার অচেতন হয়ে যায় অন্তরা।
পোস্টমর্টেম হওয়ার পর আকাশের লাশ কঁাধে নিয়ে কলেজের সহপাঠীরা শহরে ও কলেজ ক্যাম্পাসে বিচারের দাবিতে মিছিল করে।
অধ্যক্ষ স্যারের নির্দেশে পরিবারের অনুমতি নিয়ে আকাশকে কলেজের শহীদ মিনারের পাশে দাহ করা হয়। সেখানে তৈরি করা হয় তার সমাধি।
অন্তরা কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর তার প্রাণপাখিটাও খঁাচা ছেড়ে চলে যায়।
এভাবেই আকাশ আর অন্তরা সবার হৃদয়ে প্রেমের সমাধি রচনা করে যায়।







