প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৭
‘বেস্ট ইয়ুথ লিডারশিপ’ সম্মাননা পেলেন হাজীগঞ্জের ইয়াসিন আরাফাত

‘ইয়ুথ ফোরাম বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত ‘ইয়ুথ কনফারেন্স অ্যান্ড এস্টিমড অ্যাওয়ার্ড–২০২৬’ অনুষ্ঠানে ‘বেস্ট ইয়ুথ লিডারশিপ’ ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মো. ইয়াসিন আরাফাত।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সম্মেলন ও ৪০ গুণীজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আরফানুর জামান তাহসিন এবং বিভাগীয় উপপ্রধান মো. রাহাদ জামান।








