প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০২:০৭
বিআরইউ ইউএই-এর নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম: ‘চাঁদপুর কণ্ঠ’র অভিনন্দন

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটিতে শরীফুল ইসলাম দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
|আরো খবর
তাঁর এই অর্জনে ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রবাসের মাটিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তাঁর দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশা প্রকাশ করছি।
আমরা তাঁর সার্বিক সাংগঠনিক সাফল্য, নিরবচ্ছিন্ন সুস্বাস্থ্য এবং শুভকামনা জ্ঞাপন করছি।
ডিসিকে /এমজেডএইচ








