মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২২:২২

ফরিদগঞ্জে পিআইবির তিনদিনব্যাপী ট্রেনিংয়ের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দিলেন ড. জামিল খান

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে পিআইবির তিনদিনব্যাপী ট্রেনিংয়ের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দিলেন ড. জামিল খান
ছবির ক্যাপশন ফরিদগঞ্জে পিআইবির তিনদিনব্যাপী ট্রেনিংয়ের দ্বিতীয় দিনে প্রশিক্ষক ড. জামিল খানকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে ।

পিআইবি (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ)-এর আয়োজনে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার সাংবাদিকদের জন্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান রিসোর্স পার্সন হিসেবে বিষয়ভিত্তিক বক্তব্য ও অভিজ্ঞতা বিনিময় করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান।

প্রথমদিনের পর্যালোচনার ভিডিও শটের ব্যবহারিক প্রশিক্ষণ, ভিডিও সম্পাদনা, গ্রাফিক্স, টেক্সট এবং ভিজ্যুয়াল প্যাকেজ তৈরির কৌশল—যেমন লিঙ্ক/টপলাইন, ভয়েসওভার ও সিংক ব্যবহারের ওপর বিস্তারিত ধারণা দেয়া হয়। এছাড়া ছিলো 'সোশ্যাল মিডিয়া রিপোর্টিং ও লাইভস্ট্রিমিং' বিষয়ক সেশন। এতে সমসাময়িক ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষক।

প্রশিক্ষণটিতে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার মোট ৩৫জন সংবাদকর্মী অংশ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়