রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০২:১৩

শ্রীনগরে ৬৯তম ৬৪ মহন্তের ভোগ রাগ অনুষ্ঠিত: কামারগাঁওয়ে ভক্তদের ঢল

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ৬৯তম ৬৪ মহন্তের ভোগ রাগ অনুষ্ঠিত: কামারগাঁওয়ে ভক্তদের ঢল

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁওয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম ৬৪ মহন্তের ভোগ রাগ। স্বর্গীয় কানাই চন্দ্র ভৌমিকের পুত্র লক্ষণ চন্দ্র ভৌমিকের আয়োজনে এবং ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন শনিবার এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশ্রম প্রাঙ্গণে ধর্মীয় আনুষ্ঠানিকতা

আধ্যাত্মিক মহাপুরুষ দাগুরাম সাধু ও তাঁর সহধর্মিনী মাতঙ্গ রানি সাধুর নিজ বাড়ি আশ্রমে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে পুরোহিত শাস্ত্রীয় মন্ত্র পাঠ করেন। এরপর ভক্তিগীতি ও কীর্তন পরিবেশন শেষে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত ও অতিথিদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন।

পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষা

আয়োজক লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, দীর্ঘ ৬৯ বছর পূর্ব থেকে তাঁদের পূর্বপুরুষেরা এই পূজার প্রচলন করেছিলেন। বংশপরম্পরায় প্রতি বছর ১৫ ফাল্গুন এই ঐতিহ্যবাহী পূজা ও ভোগ রাগ অনুষ্ঠিত হয়ে আসছে। এই আধ্যাত্মিক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়