প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৯:৪২
১৬ জুলাই চাঁদপুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালনে জেলা প্রশাসনের কর্মসূচি

‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
|আরো খবর
কর্মসূচির মধ্যে রয়েছে : সকাল ১০টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন।








