বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:১৫

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ২৪ ঘণ্টায় চাঁদপুরে ৫২ অপরাধী ও ১৫ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ২৪ ঘণ্টায় চাঁদপুরে ৫২ অপরাধী ও ১৫ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় গত ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেফতার এবং ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ২ জন, শাহরাস্তি থানায় ৩ জন এবং কচুুয়া থানায় ১ জন গ্রেফতার হন।

এদিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অন্যদিকে, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের মধ্যে চাঁদপুর সদর মডেলে ৯ জন, হাইমচরে ১ জন এবং ফরিদগঞ্জে ৬ জনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে আরও ১৭ জনকে (সদর ১০, হাইমচর ২, ফরিদগঞ্জ ৩ এবং শাহরাস্তি ২ জন) গ্রেফতার করে পুলিশ।

এদিকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয় (সদর ৩, ফরিদগঞ্জ ৫, হাজীগঞ্জ ২ এবং কচুয়া ৫ জন)। পরবর্তী সময়ে আটককৃত কিশোরদের বিস্তারিত তথ্য যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়