বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২০:৫০

চাঁদপুর সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সফল করতে সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান ইউএনওর

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সফল করতে সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান ইউএনওর

চাঁদপুর সদর উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা হয়। জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে বর্তমান সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো একটি মহান উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী গত ৫ নভেম্বর ২০২৬ খুলনা জেলা স্টেডিয়ামে এর দ্বিতীয় আসর উদ্বোধন করেছেন এবং চাঁদপুরেও মাননীয় সংসদ সদস্য এর শুভ সূচনা করেছেন। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পর্যায়ের কোনো শিশু যেন এই টুর্নামেন্টের নিবন্ধন ও অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, তা সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা চলাকালীন খেলোয়াড়দের নিরাপত্তা ও জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের উপস্থিতি নিশ্চিত করা হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের এই নতুন কুঁড়ি স্পোর্টস সফল করতে হবে।

সভায় অন্যাদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা স্কাউটের সম্পাদক মোহাম্মদ হোসেন এবং চাঁদপুর সদর উপজেলার কাবাডি কোচ খোকন রোকনদাজ।

এ সময় ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শীতল চন্দ্র দাস, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়