বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২১:১৭

চাঁদপুর সরকারি কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদ্‌যাপন

আলআমিন হোসাইন।।
চাঁদপুর সরকারি কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদ্‌যাপন
ক্যাপশন : আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মফিজুর রহমান। সামনে শিক্ষার্থীদের একাংশ।

চাঁদপুর সরকারি কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) কলেজের হিসাববিজ্ঞান বিভাগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হিসাববিজ্ঞানের সমসাময়িক বিষয়, পেশাগত দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মফিজুর রহমান হিসাববিজ্ঞানের বর্তমান প্রেক্ষাপট, পরিবর্তিত কর্মক্ষেত্র এবং পেশাগত জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএ) পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ, সম্ভাবনা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন তিনি। আলোচনায় শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি পেশাগত যোগ্যতা অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক জাকির হোসেন, আতিকুর রহমান, সহকারী অধ্যাপক মহসিন শরীফ, সাজ্জাদ হোসেন মজুমদার, শাহজালাল, প্রভাষক মহিবুল্লাহ ও সঞ্জিব চন্দ্র সাহাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বইয়ের ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেই সাথে সারাবিশ্বে সব ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়