শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:১১

মাদকবিরোধী অভিযানে হরিণা ফেরিঘাটে অস্থায়ী চেকপোস্ট

মাদকবিরোধী অভিযানে হরিণা ফেরিঘাটে অস্থায়ী চেকপোস্ট
আব্দুল্লাহ আল মামুন

মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় এ বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয় এবং মাদক পরিবহন ও পাচার প্রতিরোধে সতর্কতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরনের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের অবৈধ পরিবহন, বিক্রয় ও সেবনরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়