প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৪:৪৯
রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনের একটি ফসলি জমির মাঠ থেকে মোস্তাফিজুর রহমান মসু (৩৫) নামের এক যুবকের মৃতদে'হ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
|আরো খবর
এলাকাবাসী জানান, বুধবার ফজর নামাজ বাদ মুসল্লিরা রাস্তা দিয়ে যাওয়ার সময় ফসলি খেতের মাঝখানে মসুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মসু দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মরহুম বাচ্চু মিয়ার ছেলে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মৃতদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় দেখা গেছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








