মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৫২

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

মো. নাছির উদ্দিন
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কচুয়া উপজেলার হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চলিক সড়কের কচুয়ার ডুমুরিয়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে সাগর হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে ডুমুরিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর কুমিল্লা জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সাগর একটি যাত্রীবাহী বাসের স্টাফ ছিলেন। তিনি মালিকের মোটরসাইকেলের তেল নিতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়