বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

আমি হবো

মোঃ তোফাজ্জেল হোসেন
আমি হবো

আমি হবো ফুল বাগিচা

সাজবো ফুলে ফুলে,

খোকা খুকু তুলবে সে ফুল

নাচবে হেলেদুলে।

আমি হবো সকাল বেলার

মিষ্টি গানের পাখি,

সুরে সুরে ডাকবো যখন

খুলবে ঘুমের আঁখি।

আমি হবো বৃক্ষ তরু

ছায়া হবে কতো,

আমার ছায়ায় বসবে

এসে পথিক অগণিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়