বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০

বৃষ্টি
মেহরাব হোসেন

বৃষ্টি নামে গাছের ডালে

পাতায় পাতায় সুখ,

পাক পাখালি গাছের নিচে

লুকিয়ে রাখে মুখ।

বৃষ্টি নামে কাকের বাসায়

ভিজবে তাদের ছানা,

মা পাখিটা ছড়িয়ে দিলো

কালো দুটি ডানা।

বৃষ্টি নামে ঘরের চালে

ঝুমুর ঝুমুর শব্দ,

মন চায় আমার ঘুমিয়ে কাটাই

কয়েক শত অব্দ।

বৃষ্টি নামে খেলার মাঠে

খেলতে মাঠে ছুটি,

কাদা পানিতে কিশোর ছেলে

খায় যে লুটোপুটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়