প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬
আকিব শিকদারের কবিতা

মুখ ও মুখোশ
অজ্ঞাতে-অবচেতনে করি যেসব পাগলামি
সেটাই আসল আমি।
বিনা বিবেচনায় মানুষ যা করে, তা তার প্রকৃত রূপ।
অতি নিখুঁত ভেবে-চিন্তে যা করে মানুষ
সেটা তার মুখোশ।
মুখের উপর লাগানো কৃত্রিম ধোঁয়াশা ধুপ।খেয়াল বিষয়ক যুক্তি
খেয়াল বিষয়টা নেড়িকুত্তার পিঠে মনিবের পা রাখার মতো;
পা যতক্ষণ ধীরে চলবে কুই-কুই, পা যখন জোরে চলবে
কেওও... কেওও...।
আমার এ যুক্তি চোখ বন্ধ করেই মানবে অনেকে;
অনেকে ভেবে-চিন্তে নেবে, বিপক্ষ-যুক্তিও দেখাবে
কেউ কেউ।
ঈষৎ খেয়ালের নরম খোঁচায় যে হাসে মুচকি হাসি
বৃহৎ খেয়ালের ঝামার ঘষায় তার মুখেই ফোটে ক্রোধান্বিত
ঘেউ... ঘেউ...।








