প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৮
আষাঢ়ের কদম

আষাঢ়ের গগনে যখন মেঘেরা কালো চাদর বিছিয়ে থাকে,
দিগন্তজুড়ে যখন বৃষ্টির ঝড়না ঝড়ে,
ঠিক তখনি প্রকৃতি নীরবে নিভৃত ভাবে মনে প্রেমের দরজা খুলে দেয়।
আর সে দরজায় কড়া নেড়ে অসংখ্য প্রেমিক তার প্রেমের দাবি নিয়ে হাজির হয়!
প্রিয়তমাকে বর্ষার শুভেচ্ছা জানায় এক গুচ্ছ সোনালি আবেশের কদম ফুলের মাধ্যমে।
সবুজ পৃথিবীর বুকে সোনালি স্মৃতির মতো সুবাস ছড়ায় এ শুভ্র পুষ্প চন্দ্রবিন্দু।
বৃষ্টির প্রতিটি ফোঁটা এসে তার দেহ ছুঁয়ে যায়।
যেনো প্রাপ্তির সমাহারে ভরপুর।
আর কাক্সিক্ষত বাতাস তার সুবাসকে বহন করে নিয়ে যায় নদীর তীরে দূরে বনপথে।
কদম ফুলকে দেখলে মনে হয়,বর্ষার সকল সৌন্দর্য তার মধ্যে জোড়ায় জোড়ায় গাঁথা।
ক্ষুদ্র গোলকধাঁধার মতো দেখতে যার পাঁপড়ির ভাঁজে ভাঁজে রয়েছে খুশির ছোঁয়া।
সে খুশির চিলতে বুকে পেতে প্রেমিক গায় তার প্রেয়সীর জন্য শ্রাবনের সঙ্গীত।
ওগো কর্ণ চাষি চিত্রাঙ্গন সাহেব,আমি চাই গুচ্ছ গোলাপের বদলে
আপনি আমার জন্য দু’হাত মুঠো করে কদম ফুল নিয়ে আমার দরজায় কড়া নারুন।
অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আপনার চরণ আঁচলে মুছে আমার গৃহে প্রবেশ করাব!
আর দু’জন এক সাথে থেকে কালান্তর পর্যন্ত এভাবেই বর্ষা উপভোগ করে যাবো।
সবাইকে বর্ষার শুভেচ্ছা








