রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮

কালো ফাইল

কাজী আজিজুল হাকিম (নাহিন)
কালো ফাইল

কালো ফাইল কাজী আজিজুল হাকিম (নাহিন)

এমন একটি দ্বীপ

যেখানে রয়েছে নীরবতার কান্না

শুধু চকচকে আলো ও

বিলাসিতার আড়ালে

লুকিয়ে থাকা অন্ধকার

পৃথিবীর বড় বড়

ক্ষমতাধর ও নামীদামী মানুষের

মুখোশের আড়ালে চলে

বেআইনীর উন্মাদ বন্যা

এপস্টেইনের ফাইল শুধু

একটি নাম নয়

যেখানে রয়েছে

ঘৃণিত সব নগ্ন মুখ

যাদেরকে মোরা ভাবতাম আইডল তারাই হচ্ছে নরপিশাচের দল

কিছু মেয়েদের কান্নায়

অদৃশ্য রয়ে যায় ইতিহাস

কিন্তু বিবেকের কাছে

হেরে যায় সব ক্ষমতা আর বল

শেষ পর্যন্ত হেরে যায় কারা

ক্ষমতা নাকি মুখোশ?

কিন্তু

ধিক্কার তাদের

কঠিন বিচার করে বদ করুক

তাদের।

যে ফাইল হবে

মানবতা, বিবেক ও ন্যায়বিচারের

সত্যের কাছে

সব মুখোশ হবে পরাস্ত

সেদিন হবে পৃথিবীর মানুষ আশ্বস্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়