মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৬:১১

লক্ষ্মীপুরে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি

মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি

এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ ও শতভাগ পাসের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। প্রতিষ্ঠানটি থেকে এবার ৬৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৫ জন জিপিএ-৫ অর্জনসহ শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের শতভাগ পাস করা ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ ও সার্বিক ফলাফলের বিচারে একাডেমিটির অবস্থান সপ্তম। জেলা পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ৯৯.২৩ শতাংশ পাস নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ৯৮.৯৫ শতাংশ পাস নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর। ৯৬.০০ শতাংশ পাস নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রায়পুর এল এম পাইলট মডেল হাই স্কুল। তবে ভোকেশনাল শাখায় পাসের দিক থেকে রায়পুর এল এম পাইলট মডেল হাই স্কুল জেলায় প্রথম স্থান অর্জন করেছে।

ফলাফলের বিষয়ে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া বলেন, “একাডেমির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা ও সার্বিক দিকনির্দেশনা এবং শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় প্রতিবছর এ সাফল্য অর্জিত হচ্ছে। শিক্ষার গুণগত মান ধরে রেখে আমরা আগামীতে আরও উন্নত ফলাফল অর্জন করতে চাই।”

উল্লেখ্য, গত ছয় বছর ধরে সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখে রামগঞ্জ উপজেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রেখেছে বিদ্যালয়টি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়