শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১৫:৩৯

উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতি মো. আবু ইউসুফ

মো. মঈনুল ইসলাম কাজল
উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতি মো. আবু ইউসুফ

শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা কর্তৃক বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন করেন বিদ্যালয় পরিদর্শক। শাহরাস্তি উপজেলার বলশিদ গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ রুপম বর্তমানে মেহের ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন। কমিটি ঘোষণার পর তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার কথা জানান। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়