বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭

ডেলটা লাইফ ইনসিওরেন্সের গণ-গ্রামীণ বীমার চাঁদপুর জকের প্রশিক্ষণ ও উন্নয়ন সভা

কাজী আজিজুল হাকিম নাহিন।।
ডেলটা লাইফ ইনসিওরেন্সের গণ-গ্রামীণ বীমার চাঁদপুর জকের প্রশিক্ষণ ও উন্নয়ন সভা

গ্রাহক সচেতনতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমার চাঁদপুর জোন অপারেশন সেন্টার (জক)-এর ইউনিট ম্যানেজার ও বীমা এজেন্টদের সমন্বয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেলটা লাইফ ইনসিওরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাইমিনুল ইসলাম মিল্টন বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সময়ে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে না চললে পিছিয়ে পড়তে হবে। ডিজিটাল ব্যবস্থার সঠিক ব্যবহারের মাধ্যমে বীমা এজেন্টদের কাজের কষ্ট অনেক কমে আসবে এবং উৎপাদনশীলতা বাড়বে। আধুনিক ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে কীভাবে নিজেদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া যায়, সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন।"

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির গণ-গ্রামীণ বীমার চাঁদপুর জোন অপারেশন সেন্টারের ভিপি (উন্নয়ন) কে এম লোকমান হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের এসভিপি (অপারেশন্স, অবলিখন, সেবা ও দাবি বিভাগ) আশরাফুননেছা খাতুন এবং এসিও (উন্নয়ন প্রশাসন) শরীফুল ইসলাম।

বক্তারা বলেন, একজন দক্ষ সংগঠক ও ইউনিট ম্যানেজারের মূল শক্তি হলো বীমা পণ্য সম্পর্কে স্পষ্ট ধারণা, কার্যকর যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, ধৈর্য, সততা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা। গ্রাহকসেবা ত্বরান্বিত করতে এসব গুণাবলি অর্জনের কোনো বিকল্প নেই।

সভায় রকেট ও বিকাশ অ্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সহজেই প্রিমিয়াম জমাদানের কৌশল বিষয়ে বিস্তারিত বিশদ আলোচনা করেন কেন্দ্রীয় কার্যালয়ের ভিপি (হিসাব) মাকছুদুল আহমেদ।

অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জকের অপারেশন ইনচার্জ (ডিভিপি) আশিষ কুমার বসু, ছেঙ্গারচর দক্ষিণ ইউনিটের ইউএম মো. নূরে আলম, ফরিদগঞ্জ উত্তর শাখার ইউএম খাদিজা করিম আসমা, ছেঙ্গারচর দক্ষিণ ইউনিটের বীমা এজেন্ট মোসাম্মৎ খুকি আক্তার, আনিসুল হক, তামান্না আক্তার এবং হাজীগঞ্জ পশ্চিম ইউনিটের বীমা এজেন্ট মো. কামরুজ্জামান।

চাঁদপুর সদর ইউনিটের সহকারী হিসাবরক্ষক ফারহানা ঝুমুর এবং মহামায়া ইউনিটের হিসাবরক্ষক স্মৃতি আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর পূর্ব ইউনিটের হাফেজা আয়েশা আক্তার এবং গীতা পাঠ করেন মতলব ইউনিটের জয়দেব চন্দ্র বর্মন।

আলোচনা ও প্রশিক্ষণ পর্ব আপ্যায়নের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়