শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৫:২৯

শ্রীনগরে প্রতি হালি ডিমের দাম ৫৫ টাকা, বিপাকে ক্রেতারা

শ্রীনগরে প্রতি হালি ডিমের দাম ৫৫ টাকা, বিপাকে ক্রেতারা
আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে গত এক সপ্তাহের টানা বৃষ্টির কারণে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এরই মধ্যে হঠাৎ বেড়ে গেছে পোলট্রি মুরগির ডিমের দাম, যা সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে ফেলেছে।

বর্তমানে শ্রীনগরের বাজারে প্রতি হালি (৪টি) পোলট্রি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। মাত্র এক সপ্তাহ আগেও একই ডিমের হালি বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়।

স্থানীয় ডিম বিক্রেতা মোহাম্মদ রতন খান জানান, পাইকারি বাজারে হঠাৎ ডিমের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও মূল্য বৃদ্ধি করতে হয়েছে। তিনি বলেন, “আগে তুলনামূলক কম দামে ডিম কিনতে পারলেও এখন ১০০টি ডিম কিনতে ১ হাজার ২৫০ টাকা গুনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে প্রতি হালি ডিম ৫৫ টাকায় বিক্রি করছি।”

ক্রেতা আব্দুল কাদের বলেন, “ডিম একটি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। দাম বেড়ে গেলেও না কিনে উপায় নেই। তাই বাধ্য হয়েই অতিরিক্ত দামে ডিম কিনতে হচ্ছে।”

ডিমের আকস্মিক মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা সবচেয়ে বেশি চাপে পড়েছেন। তারা দ্রুত বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়