শনিবার, ০৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৬:৪১

হাজীগঞ্জ চৌরাস্তায় ডাকাতির চেষ্টা নস্যাৎ: ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ

বিশেষ প্রতিবেদক : মো. জাকির হোসেন
হাজীগঞ্জ চৌরাস্তায় ডাকাতির চেষ্টা নস্যাৎ: ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ
ছবি :সংগৃহীত

হাজীগঞ্জ বিশ্বরোড চৌরাস্তা এলাকা থেকে পিকআপ ভ্যানসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মার নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল ডাকাত সদস্য দেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও তাদের সাথে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান শেষে আটককৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে আর কারা জড়িত এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পলাতক সদস্যকে আটক করতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়