বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪

কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেলো গন্ধগোকুল

কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেলো গন্ধগোকুল
মৌলভীবাজার প্রতিনিধি

একদল কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে একটি গন্ধগোকুল।প্রাণে বাঁচলেও কুকুরের আক্রমণে গন্ধগোকুলটি কিছুটা আহত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রাজাপুর এলাকায় সড়কের পাশে কুকুরের হাঁকডাক শোনে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে দেখেন একদল কুকুর গন্ধগোকুলটির উপর আক্রমণ করছে। পরে তারা কুকুরগুলোকে তাড়িয়ে আহত গন্ধগোকুলকে উদ্ধারে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, লোকগুলোর নজরে না পড়লে হয়তো গন্ধগোকুলটিকে মেরেই ফেলতো কুকুরগুলো।

প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

উদ্ধারের পর গন্ধগোকুলটিকে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়