প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫
শ্রীনগরে ভাগ্যকুলের ৯ নং ওয়ার্ডবাসীর সাথে বিএনপি নেতা ইউসুফ রানার মতবিনিময়

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ রানা।
|আরো খবর
সোমবার (৩১ আগস্ট ২০২৬) ওয়ার্ডটির সর্বসাধারণের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এলাকাটির অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, চলাচলে জনগণের দুর্ভোগ দূরীকরণ, মাদক নির্মূল এবং জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন পরামর্শ শোনেন ইউসুফ রানা। এ সময় এসব সমস্যা সমাধানে তিনি সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। উপস্থিত জনগণও এলাকার উন্নয়নে তাকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন এবং সার্বিক বিষয়ে তার হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।








