মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৪:৫৭

সফরমালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থার মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে — মো. মাসুম আলম

স্টাফ রিপোর্টার
ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে — মো. মাসুম আলম

জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় সফরমালী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মাসুম আলম। তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পারলে তারা ভবিষ্যতে এসবের সঙ্গে জড়িয়ে পড়বে না। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। কারণ, মাদকসেবী বা মাদকাসক্তদের ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ সীমিত হয়ে যায়। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের নিয়মিত ডোপ টেস্ট করা হয় এবং নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেও ডোপ টেস্টের মাধ্যমে চাকরির উপযুক্ততা যাচাই করা হচ্ছে। তাই শিক্ষাজীবন থেকেই সবাইকে সুনাগরিক ও আদর্শ মানুষ হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফরমালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসান আলী। স্বাগত বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, কল্যাণপুর ইউনিয়নের জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোলায়মান হাজরা এবং সফরমালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শাহাদাত হোসাইন মোহেব্বী।

এছাড়া বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সিনিয়র কার্যকরী সদস্য মো. আবদুল গনি, সদস্য মো. আরিফুর রহমান সাগর, মো. সোহেল মিয়াজী ও বোরহান সাইফ এবং সফরমালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফিরোজ মামুন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম হাসান লিটন। গীতা পাঠ করেন শিখা রানী। পরে সবাই সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

আলোচকরা মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং নিরাপদ সড়ক গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ছবির ক্যাপশন : সফরমালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে আয়োজিত জনসচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মাসুম আলম। পাশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়