প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৪:৩৩
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিনির্মাণে ডিআইইউতে অনুষ্ঠিত হলো এআই ইনোভেশন হ্যাকাথন ২০২৬

দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ 'ক্লাস্টার ইন্টেলিজেন্সের জন্যে এআই-কম্পিউটারকে আরও দ্রুত, সস্তা এবং নির্ভরযোগ্য করে তোলা' প্রতিপাদ্যকে ভিত্তি করে আয়োজন করেছে ‘এআই ইনোভেশন হ্যাকাথন ২০২৬’। শনিবার (২৫ জুলাই ২০২৬) ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে এ হ্যাকাথনের আয়োজন করা হয়। বাস্তব বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বুদ্ধিদীপ্ত সমাধান উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে এই হ্যাকাথনটি উদ্ভাবনী শক্তিকে জাগিয়ে তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক পরবর্তী প্রজন্মের উদ্ভাবকদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আয়োজিত হয়েছে।
|আরো খবর
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের সচিব মামুনুর রশিদ ভূঁইয়া এবং বিশেষ অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও স্কেলবিল্ড এআই-এর সিইও উজ্জ্বল রায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মাসুম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফখরে হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, প্রোগ্রামের কো-চেয়ার ড. ফারনাজ নরিন নূর, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও অমিত চক্রবর্তী।
এই হ্যাকাথনের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও অ্যালামনাইদের একত্রিত করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করা। প্রতিযোগিতাটি একটি ৪৮ ঘণ্টার ইনটেনসিভ হ্যাকাথন, যেখানে নির্বাচিত দলগুলো তাদের এআই প্রজেক্ট তৈরি ও উপস্থাপন করে। এই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্যাডো ফরজ্ দল । দলের সদস্যরা হলেন : আবদুল্লাহ রুবাব, মো. তানভীর হাসান ও সৌরভ কুমার। প্রথম রানার আপ হয় হ্যালো পারপাল দল। দলের সদস্যরা হলেন মো. রেদোয়ান আহমেদ, স্রায়া প্রামাণিক ও মুনীন্দ্রনাথ দুর্ঝয় সাহা। দ্বিতীয় রানার আপ হয় এক্সটোকেনেডধল। আর দলের সদস্যরা হলেন কাজী ফেরদৌস জাহান ইয়ডারিন, মো. মাসরুর কবির ও কাজী সাজিদুল ইসলাম সবুজ।ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এআই ইনোভেশন হ্যাকাথন ২০২৬-এ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সদস্যদের সাথে প্রধান অতিথি আইসিটি ডিভিশনের সচিব মামুনুর রশিদ ভূঁইয়া এবং বিশেষ অতিথি ও প্রধান বিচারক ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও স্কেলবিল্ড এআই-এর সিইও উজ্জ্বল রায় এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মাসুম ইকবালসহ অতিথিবৃন্দ।








