মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৩

কচুয়ায় সড়কের পাশের তালগাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

বিশেষ প্রতিনিধি
কচুয়ায় সড়কের পাশের তালগাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

কচুয়ায় আঞ্চলিক মহাসড়কের পাশের একটি বৃহদাকার তালগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই ২০২৬) গভীর রাতে কচুয়া বিশ্বরোড-সাচার আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা গাছটি কেটে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সোমবার (১৩ জুলাই ২০২৬) এলাকাবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, কচুয়া-সাচার সড়কের সুলতানা ফিলিং স্টেশনের পূর্ব পাশে আবুল হাশেম ও শহীদুল্লাহর দোকানের পাশে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বৃহদাকার তালগাছটি কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, তালগাছটি পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলো। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে প্রতিরোধক হিসেবেও এটি কার্যকর ছিলো। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার কুটিয়া-লক্ষ্মীপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ফল ব্যবসায়ী জসিম উদ্দিন গত ১ জুলাই ২০২৬ তারিখে গাছ কাটার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছিলেন। তবে এ বিষয়ে কোনো অনুমোদন দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাছটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন। সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, "কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনোভাবেই সড়কের পাশের গাছ কাটা যাবে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযোগের বিষয়ে জসিম উদ্দিন বলেন, আমি গাছ কাটার জন্যে আবেদন করেছিলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়