প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৪:৩৯
র্যাব-১১, সিপিসি-২-এর অভিযানে দশ হাজার পিস ইয়াবাসহ এক বাস ড্রাইভার গ্রেফতার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-এর একটি আভিযানিক দল শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন নারায়ণকরা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে জহির ইসলাম (৪০) নামক এক বাস ড্রাইভারকে গ্রেফতার করতে সক্ষম হয়| এ সময় তার হেফাজত হতে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
|আরো খবর
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ড্রাইভার জহির ইসলাম (৪০) ডিএমপি ঢাকার লালবাগ থানার ১১৫ নং ইয়াছিন বেপারীর গলি এলাকার তাজউল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলো।
র্যাব-১১-এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়| মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।







