শনিবার, ১৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:২৩

মৌলভী আব্দুল জাব্বার হাফিজিয়া মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ভূঁইয়া বাড়ি যুব সমাজের ঈদের পাঞ্জাবি বিতরণ

স্টাফ রিপোর্টার
মৌলভী আব্দুল জাব্বার হাফিজিয়া মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ভূঁইয়া বাড়ি যুব সমাজের ঈদের পাঞ্জাবি বিতরণ

চাঁদপুর শহরের রহমতপুর কলোনী আবাসিক এলাকার ভূঁইয়া বাড়ির মৌলভী আব্দুল জাব্বার হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ২৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপলক্ষে ঈদের নতুন পাঞ্জাবি উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১২টায় মাদরাসা প্রাঙ্গণে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে এতিম শিক্ষার্থীদের হাতে নতুন এই উপহার তুলে দেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। মাদরাসার কোষাধ্যক্ষ আবু নাছের ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়ার যৌথ আয়োজনে এটি বাস্তবায়ন করেন ভূঁইয়া বাড়ি যুবসমাজ। উপস্থিত ছিলেন মাদরাসার সাধারণ সম্পাদক আব্দুর রব ভূঁইয়া, মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ভূঁইয়া বাড়ি মসজিদ, মাদরাসা ও এতিমখানা পরিচালনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে দেলোয়ার হোসেন ভূঁইয়া, চুন্নু ভূঁইয়া, শাহআলম ভূঁইয়া, মোস্তফা ভূঁইয়া ও মুন্না ভূঁইয়া। আয়োজকরা বলেন, ঈদ সবার জন্যে আনন্দের বার্তা নিয়ে আসে। এতিম শিক্ষার্থীরাও যেন সেই আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই তাদের জন্যে নতুন পাঞ্জাবি উপহার দেয়ার এই উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখ্য, রহমতপুর কলোনী আবাসিক এলাকার ভূঁইয়া বাড়িতে অবস্থিত মৌলভী আব্দুল জাব্বার হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ভূঁইয়া পরিবারের হাজী আব্দুল জব্বার মৌলভীর কন্যা মরহুমা হোসনে আরা বেগমের উদ্যোগে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি হিফজুল কোরআন শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ পর্যন্ত এ মাদরাসা থেকে প্রায় ৯০ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হিসেবে সাফল্যের সাথে বের হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়