সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৫:১৪

রিয়াদে সৌদি প্রবাসী ফারুক মোল্লাকে বই উপহার দিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়

সৌদি আরব ব্যুরো ইনচার্জ।।
রিয়াদে সৌদি প্রবাসী ফারুক মোল্লাকে বই উপহার দিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়
ক্যাপসন দাম্মাম প্রবাসী ব্যবসায়ী ফারুক মোল্লার হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নিজের লেখা 'স্মৃতি সমাহার' বই তুলে দিচ্ছেন সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী ব্যবসায়ী ও হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ফারুক মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম হৃদয়। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে নিজের লেখা ‘স্মৃতি সমাহার’ বইটি ফারুক মোল্লার হাতে উপহার হিসেবে তুলে দেন তিনি।

মো. জাহাঙ্গীর আলম হৃদয় চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, নাট্যকার ও রোটারিয়ান। অন্যদিকে ফারুক মোল্লা সৌদি আরবের দাম্মাম প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাস, ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি প্রবাসী ফোরামের সভাপতি তাজুল ইসলাম গাজী, মো. সোহেল, হাজীগঞ্জ উপজেলা প্রবাসী ফয়েজ আহমেদ, মো. ইউনুস প্রমুখ। এ সময় প্রবাসের মাটিতে চাঁদপুর জেলার প্রতিটি উপজেলার প্রবাসীদের মধ্যে ঐক্য ও সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়