সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৫:১১

গোয়ালভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ

মো. কামরুল হাসান রাব্বি।।
গোয়ালভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ

মতলব উত্তর উপজেলার ৮৬নং গোয়ালভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব সবচেয়ে বেশি। সন্তানদের পড়াশোনার নিয়মিত খোঁজখবর রাখা, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করা অভিভাবকদের কর্তব্য। পাশাপাশি শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতিও বিদ্যালয়ের উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।

নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল হক এবং সঞ্চালনা করেন মো. নাসির উদ্দিন মৃধা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি শহিদুল্লাহ মোল্লা, গোয়ালভাওর কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জেলা যুবদলের সাবেক সদস্য গোলাম কাদির, সমাজসেবক গোলাম মোস্তফা প্রধান, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম তুষার এবং ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন মাঝি।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কমিটির সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়