সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:২৪

চাঁদপুর জেলা প্রশাসনের কাছে 'আশা’র কম্বল হস্তান্তর

চাঁদপুর জেলা প্রশাসনের কাছে 'আশা’র কম্বল হস্তান্তর
অনলাইন ডেস্ক

চাঁদপুরের শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান 'আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বুঝে নেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় তিনি বলেন, “আশা’র এই মানবিক উদ্যোগকে আমি স্বাগত জানাই। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই এই কম্বলগুলো প্রকৃত শীতার্ত ও অসহায়দের মাঝে পৌঁছে দেবো।”

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্বের অন্যতম বৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি সংস্থা 'আশা' নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের মতো এবারও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে।

প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়র জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, “আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি কার্যক্রম, শিশুদের প্রাথমিক শিক্ষা সহায়তা এবং যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশীদার হিসেবে মানুষের পাশে দাঁড়াই। ভবিষ্যতেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মো. আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়