প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:২২
হাজীগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে

হাজীগঞ্জে পুলিশ ও জনতার মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে থানা কমপ্লেক্সের অভ্যন্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক শামসুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, ২ নম্বর বাকিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বপন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু, ৯ নম্বর গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিন উদ্দিন মাঈনু এবং পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাগর মিজিসহ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে হাজীগঞ্জ থানার সকল কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








