বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:৪৯

ফরিদগঞ্জে দোকান ভাংচুর ও ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ফরিদগঞ্জে দোকান ভাংচুর ও ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীর উপর হামলা ও দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে। উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গুদারাঘাট বাজারে গত মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাতে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মোস্তফা পাটওয়ারী (৫৪) নামে ওই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মোস্তফা পাটওয়ারী সাধারণ ডায়েরি (নং ৫২৪, তাং-০৯/১১/২০২৬) করেছেন।

মোস্তফা পাটওয়ারীর চাচাতো ভাই ফয়েজ পাটওয়ারী বলেন, তার ভাই মোস্তফা পাটওয়ারী চরদুঃখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবাসায়ী। একই এলাকার ইসমাইল হোসেন গংয়ের সাথে জমি নিয়ে তার সাথে বিরোধ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ নভেম্বর রাতে ইসমাইল হোসেন তাকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে গুদারাঘাট বাজারে মোস্তফা পাটওয়ারীর মালিকানাধীন পাটওয়ারী ভ্যারাইটিজ ক্রোকারিজ স্টোর ও বিকাশ ব্যবসা নামক দোকানে হামলা চালিয়ে মালামাল ও সিসি ক্যামেরা ভাংচুর করে। হামলা ঠেকাতে হামলাকারী নূর হোসেন গংকে বাধা দিলে মোস্তফা পাটওয়ারীকে বেদম মারধর করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে স্থানীয় বাজার ব্যবসায়ী সেলিম, মোস্তফা পাটওয়ারীর ভাগ্নে মাহবুবসহ লোকজন হামলার ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কাম্য নয়। এই ঘটনার পর গত ৮দিন ধরে মোস্তফা পাটওয়ারীর দোকান বন্ধ রয়েছে এবং তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ইসমাইল হোসেনকে এলাকায় পাওয়া যায়নি এবং তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়