বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২২:০১

উত্তর গুণরাজদী ডাকাতিয়া নদীর ভাঙনরোধে এমপির উন্নয়ন কাজ চলমান

স্টাফ রিপোর্টার।।
উত্তর গুণরাজদী ডাকাতিয়া নদীর ভাঙনরোধে এমপির উন্নয়ন কাজ চলমান

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের উত্তর গুণরাজদী ঢালীবাড়ি-বেপারীবাড়ি এলাকায় ডাকাতিয়া নদীর ভাঙন রোধে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রচেষ্টায় পানি উন্নয়ন বোর্ডের প্রতিরোধমূলক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই চলমান কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে তিনি পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে বিএনপি নেতা শরিফ উদ্দিন আহমেদ পলাশ বলেন, মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের নির্দেশনায় ১২ নম্বর ওয়ার্ডের বেপারীবাড়ি ও ঢালীবাড়ি সংলগ্ন এলাকায় বালুভর্তি জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। সেখানে তীব্র ঘূর্ণিস্রোতে বেশ কিছু বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে যে কোনো সময় ব্লকবাঁধ ঝুঁকিতে পড়তে পারে। নদীর গভীরতার প্রভাবে সম্ভাব্য ভাঙন ঝুঁকি এড়াতে বালুভর্তি ব্যাগ ফেলা হবে। এ কাজের মান যাচাই করতে আজ আমরা এখানে এসেছি। কাজের মান সঠিক রাখার জন্য এবং ইঞ্জিনিয়ারিং সিস্টেমে যেভাবে বস্তা প্লেসিং করা উচিত, ঠিক সেভাবেই কাজ করার তাগিদ দেয়া হয়েছে। এছাড়া কোথায় কোথায় বস্তায় বালু কম দেয়া হয়েছে, যা দ্রুত সংশোধন করে ১৭৫ কেজি ওজনের বস্তা যাতে পরিপূর্ণ থাকে তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

​তিনি আরও বলেন, আমাদের জনবান্ধব সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সারাদিন অত্যন্ত ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নিজের ও দলের অবস্থান সুদৃঢ় রাখতে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি কাজের মাধ্যমে নিজেকে মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছেন। এমন জনবান্ধব এমপির উন্নয়ন কাজ সঠিকভাবে বাস্তবায়নে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দলীয় নেতা-কর্মীসহ সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়