সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২১:০১

চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি।।
চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সকালে কলেজ আঙ্গিনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ শাখার প্রধান পৃষ্ঠপোষক ও পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, কলেজ শাখার অধ্যক্ষ মো. আবুল কালাম, উপজেলা মাধমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেদুল হক মজুমদার সোহেল, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. তাফাজ্জল হোসেন, সাবেক সদস্য মো. হারুনুর রশীদ ষষ্ঠী, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মো. আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার, শিক্ষানুরাগী নুরুল আজম সোহাগ প্রমুখ।

স্কুল শাখার সহকারী শিক্ষক মো. সফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নূরনবী রাহুত, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ফরিদুল ইসলাম মজুমদারসহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেধাবী শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়