রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:০৮

মহামায়া বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

বিশেষ প্রতিনিধি।।
মহামায়া বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বিক্রির দায়ে দু প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রুচি হালিমকে ১০ হাজার টাকা এবং আবু সালেহ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রুচি হালিমের বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং বাসি খাবার কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হয়। অন্যদিকে আবু সালেহ এন্টারপ্রাইজের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও বিক্রির রসিদ না দেওয়ার অভিযোগে জরিমানা করা হয়।

জরিমানার অর্থ প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়